সহিংসতা সত্ত্বেও মেক্সিকোতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী ফিফা প্রধান

Date:

ড্রাগ কার্টেল নেতার মৃত্যুকে কেন্দ্র করে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়লেও দেশটিতে বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়ে নিজের পূর্ণ আস্থার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেক্সিকোর পরিস্থিতি নিয়ে তিনি ‘অত্যন্ত আশ্বস্ত’।

​মাদক সম্রাট নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর তার অনুসারীরা মেক্সিকো জুড়ে তাণ্ডব শুরু করে। এই সহিংসতার রেশ কাটতে না কাটতেই কলম্বিয়ার বারানকুইলা শহরে এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, ‘আমি অত্যন্ত আশ্বস্ত, সব কিছু ঠিক আছে। বিশ্বকাপ দারুণ সফল হতে যাচ্ছে।

​২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে এই ফুটবল মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে
​তবে সম্প্রতি ‘জলিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি) প্রধানের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজক শহর গুয়াদালাহারা সহ দেশটির বড় একটি অংশ অস্থিতিশীল হয়ে পড়ে। অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন। দেশটির ৩২টি রাজ্যের মধ্যে ২০টিতেই কার্টেল সদস্যরা রাস্তা অবরোধ করে এবং যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ কর
​বিশ্বকাপ শুরু হতে চার মাসেরও কম সময় বাকি থাকতে এমন নৈরাজ্যের ছবি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম আগে থেকেই দাবি করে আসছেন যে, বিদেশি দর্শকদের জন্য ‘কোনো ঝুঁকি নেই’ এবং তাদের নিরাপত্তার ‘পূর্ণ নিশ্চয়তা’ দেওয়া হয়েছে।
 

​উল্লেখ্য, জলিস্কো রাজ্যের রাজধানী গুয়াদালাহারা গ্রুপ পর্বের চারটি ম্যাচের ভেন্যু। এর মধ্যে উরুগুয়ে বনাম স্পেনের বহুল প্রতীক্ষিত ম্যাচটিও রয়েছে। এছাড়া আগামী মার্চের শেষে বিশ্বকাপের শেষ দুটি দল নির্ধারণী প্লে-অফ টুর্নামেন্টও মন্টেরির সঙ্গে যৌথভাবে এই শহরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

Popular

More like this
Related

বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর

কর্মকর্তাদের বিক্ষোভ এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের গুঞ্জনের...

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদিউল আলম মজুমদারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সুশাসনের জন্য...

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায়...

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: শীর্ষে ফিরলেন রাজা, বুমরাহ-ফারহানদের বড় উন্নতি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার...