সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া

Date:

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেল ৪টার পর সেখানে যান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশ নিয়েছেন খালেদা জিয়া। 
অনুষ্ঠান শুরুর আগে প্রধান উপদেষ্টা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ সিনিয়র নেতারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Popular

More like this
Related

কক্সবাজারে জনপ্রিয় হয়ে উঠছে ‘পাহাড়ি’ বাজার

মঙ্গল ও শনিবার, কক্সবাজার শহরের বার্মিজ স্কুলের পাশের রাস্তায়...

১ বছরে দুবাই বিমানবন্দরে সাড়ে ৯ কোটি যাত্রীর নতুন রেকর্ড

এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫...

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসেই থাকতে পারেন...

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে...