সরকারে যারাই আসুক ২টি সংস্কার ‘অপরিবর্তনীয়’ দেখতে চান আইন উপদেষ্টা

Date:

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর যারাই সরকারে আসুক না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তার বিশ্বাস, এ দুটি মৌলিক বিষয় ‘সুরক্ষিত ও অপরিবর্তনীয়’ থাকবে।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আসিফ নজরুল এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক।’

‘মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি’ বলে মনে করেন তিনি।

পুলিশ কমিশন অধ্যাদেশের উদাহরণ টেনে আইন উপদেষ্টা বলেন, ‘যদিও শতভাগ শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে,’ বলেন তিনি।

অর্জিত সংস্কারগুলো রক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা আরও উন্নত বাংলাদেশ গড়তে পারব।’

অনুষ্ঠানে গৃহায়ণ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

Popular

More like this
Related

সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)...

হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

আমস্টারডামে ফুটবল ম্যাচের পর ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল দল মাক্কাবি তেল-আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের...

৬ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম-স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে ৩ মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি...