সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না: পরিবহন মালিক সমিতি

Date:

সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ মঙ্গলবার সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।

বিবৃতিতে মালিক সমিতি সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করার নির্দেশ দিয়েছে।

এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।

মালিক সমিতি বলছে,পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে।

এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।
 

Popular

More like this
Related

মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে পরস্পরবিরোধী তথ্যে ধোঁয়াশা

জুলাই মাসে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কের মান বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রক...

কবরীর সিনেমার সেরা ১০ গান

সারা দেশের মানুষের কাছে তিনি ‘মিষ্টি মেয়ে’ হিসেবে খ্যাত।...

দুই ম্যাচে ছয় কার্ড: আর্জেন্টিনার ম্যাচে দায়িত্বপ্রাপ্ত কে এই পর্তুগিজ রেফারি?

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের মূল রেফারি হিসেবে দায়িত্ব...

ইরাকের তেল বিক্রির ৫০ কোটি ডলারের চালান আটকাল যুক্তরাষ্ট্র

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ইরাকে পাঠানো তেল...