সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ

Date:

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ মঙ্গলবার সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

চিঠিতে বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অধীন দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাঠপর্যায়ের সব অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ছাড়তে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Popular

More like this
Related

বাংলাদেশ থেকে ডিম কিনবে না সৌদি আরব

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি...

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ক্লিনটনের রেকর্ড ভাঙলেন ট্রাম্প

আধুনিক যুগে দীর্ঘতম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার...

সেমিফাইনালে যেতে যেমন সমীকরণ পাকিস্তানের সামনে

সুপার এইট রাউন্ডে দুই ম্যাচে এক পয়েন্ট, শেষ ম্যাচ...

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্টের তারিখ চূড়ান্ত

গত এফটিপিতেই ঠিক হয়েছিলো ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে...