সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

Date:

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। গত বছরের ডিসেম্বরে দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে ব্যাংকটি গঠিত হয়েছিল।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর নতুনভাবে গঠিত ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে আইয়ুব মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে অন্তর্বর্তী সরকার ব্যাংকটির নেতৃত্ব দেওয়ার জন্য নাবীল মুস্তাফিজুর রহমানকে মনোনয়ন দিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে যোগ দেননি।

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই পাঁচটি শারিয়াহভিত্তিক ব্যাংক দীর্ঘদিনের অনিয়মের কারণে সংকটের মুখে পড়েছিল।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারি অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা, বাকি ১৫,০০০ কোটি টাকা আমানতকারীদের শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয়।

Popular

More like this
Related

ভোট দিয়েছেন বলেই চাঁদাবাজি-দুর্নীতির লাইসেন্স দেইনি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন,...

শেষ পর্যন্ত তোমাকে চাই…

১৯৯২ সালের কলকাতা, কিশোর-শ্যামল-হেমন্তের প্রয়াণের পর বাংলা গানে তখন...

এক বছরের স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞার সঙ্গে বড় অঙ্কের জরিমানা চেলসির

নিয়মভঙ্গের ঘটনায় ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব চেলসিকে বড় অঙ্কের...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিলেও যুক্তরাজ্য ‘বৃহত্তর’...