সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

Date:

সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় নতুন কমিটির পক্ষ থেকে সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন নিউ এজ সম্পাদক নুরুল কবির।

আজ বুধবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এজ সম্পাদক নুরুল কবির, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ। এ ছাড়া অনলাইনে উপস্থিত ছিলেন করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

মঙ্গলবার এই সভায় বিদায়ী সভাপতি মাহফুজ আনামকে তার বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্পাদক পরিষদে কার্যকর ভূমিকা পালনের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

Popular

More like this
Related

বিশ্বকাপ নিয়ে বিসিবির অবস্থানে লিটনের ‘নো কমেন্টস’

মাত্রই শেষ বলের রোমাঞ্চে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে এসেছেন,...

দেশকে এগিয়ে নেওয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান

দেশকে এগিয়ে নেওয়ার 'ডিটেইল প্ল্যানিং' শুধু বিএনপির আছে, আর...

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ: নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

জিম্বাবুয়ের বুলাওয়েতে বিরূপ আবহাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে...

বেগম রোকেয়াকে রাবি শিক্ষকের ‘মুরতাদ কাফির’ মন্তব্যে শিক্ষার্থীদের ক্ষোভ

নারী অধিকার ও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত...