অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব।’
আজ শনিবার সকালে একটি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালাম বলেন, ‘কিছু কিছু লোক আছে, এখন থেকে খোঁচাচ্ছে। কীভাবে আবার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? না, পা দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘মাত্র সরকার আসছে, সময় দেন দুই-তিন বছর! সময় দেন, তারপর যদি মানুষের জন্য বিএনপি কাজ না করতে পারে, প্রধানমন্ত্রী যদি কাজ না করতে পারে, আপনারা সমালোচনা করেন।’
এ সময় আন্দোলন বন্ধ রাখার আহ্বান জানিয়ে সালাম বলেন, ‘সরকার একটা উদ্যোগ নিলে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সরকার যদি সফল হয়, তাহলে আপনারা কেন সহযোগিতা করবেন না? সরকার একটা জায়গায় একজনকে বসাবে, যদি সে দায়িত্ব পালন করতে না পারে, তারপর সমালোচনা করেন।’