সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

Date:

সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশবাসীর কাছে দোয়া কামনা করে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত এই সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে।’

আজ শনিবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বহু বছর পরে আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে, দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি।’

‘আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করি, যেন আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আরও বেশি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হই,’ যোগ করেন তিনি।

‘আসুন, এই ঈদে আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদের সেই রহমত দেন, যাতে করে আমরা দেশের মানুষের প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।’

এ সময় তিনি একাত্তরে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Popular

More like this
Related

গোর-এ-শহীদ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত, শৈল্পিক স্থাপত্যে আকর্ষণ

দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে উৎসাহ-উদ্দীপনা ও...

মাদ্রিদ ডার্বির আগে এমবাপে-বেলিংহ্যামকে নিয়ে স্বস্তিতে রিয়াল

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ডার্বির আগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে...

ঈদের ছুটিতে তারকারা কে কোথায়

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মহোৎসব। এই ছুটির আবহে...

অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অদম্য জাপান

সিডনির রেকর্ডগড়া গ্যালারির সামনে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো নারী...