সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

Date:

জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আবারও ফিরছে বড় পর্দায়। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

তবে আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। দেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে ৩০ জুলাই।

সোমবার স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা এটি।

সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। এছাড়া হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।

পরিচিত মুখের পাশাপাশি এবার যুক্ত হয়েছে কয়েকজন নতুন অভিনেতাও। ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। আর জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস তারকা সেডি সিঙ্ক হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ঘটনাপ্রবাহের চার বছর পরের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগের সিনেমার শেষে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তার নতুন জীবন, নতুন চ্যালেঞ্জ এবং নতুন শত্রুর মুখোমুখি হওয়ার গল্পই উঠে আসবে এই সিনেমায়।

Popular

More like this
Related

আড়াই লাখ কোটি টাকার ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেট্রোরেল সংক্রান্ত...

ইংল্যান্ডের বিপক্ষে ‘স্পেশাল’ ম্যাচের জন্য মুখিয়ে মেসি

সেই চিরায়ত দ্বন্দ্ব আর রোমাঞ্চকর ইতিহাসের পাতা আরও একবার...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী...

অন্যের ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল পাম্পে আসা তরুণকে ইউএনওর মারধর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অন্যের ফুয়েল কার্ড ও মোটরসাইকেল নিয়ে...