সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহত ১, নিখোঁজ আরও ২

Date:

রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন। 

এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও একজন। নিখোঁজ রয়েছেন অন্তত আরও দুইজন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদরঘাট রিভার পুলিশের ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন।

নিহত মো. সোহেল ফকির (২২) বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটার বাসিন্দা।

আহত হয়েছেন সোহেলের স্ত্রী রুপা আক্তার (২০)। নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ হোসেন (৪০)। 

Popular

More like this
Related

এত বিষণ্ণ ঈদ আগে কখনো আসেনি ছাতিয়ানপাড়া গ্রামে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার থেকে তিন কিলোমিটার দূরে...

পাঁচটি তারা: ব্রাজিলের বিশ্বজয়ের গল্প

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ব্রাজিলের চেয়ে সফল আর কোনো নাম...

২৫ বছর পর প্রাণ ফিরছে মিন্টো রোডের ২৯ নম্বর ভবনে

দীর্ঘ ২৫ বছর পর আবারও প্রাণ ফিরছে রাজধানীর মিন্টো...

ঠাকুরগাঁওয়ের গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো

জ্বালানির স্বাভাবিক চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঠাকুরগাঁওয়ের ফিলিং...