সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই: নাহিদ ইসলাম

Date:

সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারি দলের সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলে কারচুপি হয়েছে। সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে, আমরা এই নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে দিয়েছি। আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংস্কার পরিষদকে সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। 

এনসিপির এই নেতা অভিযোগ করেন, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো, সেদিনই বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, যারা গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণরায় দিয়েছে, তাদের সবার সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, আদেশে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে, শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে। একই ব্যক্তি শপথ পড়াবেন। যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে। যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কারের প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে। সেগুলো সংবিধানের সমন্বয় করবে। কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি। তারা বিরত থেকেছেন। 

সংস্কারের সঙ্গে প্রতারণা করা হয়েছে দাবি করে তিনি বলেন, আমরা মনে করি, এটি সংস্কারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। গণরায় এসেছে গণভোটে সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমরা আশা করব, তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নেই।

 

Popular

More like this
Related

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের সংঘর্ষে নিহত ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা-সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের...

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১১-১২ মার্চ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৭ সেশনের...

পাকিস্তানের পাঞ্জাবে পুলিশের হাতে ৮ মাসে নিহত ৯০০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের ঘটনা। গত নভেম্বরে সেখানে জুবাইদা...

নথি ফাঁস, গাজায় সামরিক ঘাঁটি নির্মাণের যে পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন

গাজায় প্রায় ৫ হাজার সেনার জন্য একটি সামরিক ঘাঁটি...