শ্যামপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

Date:

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল কারখানার বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস এলাকার আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. হিরা (৩৫) মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।

দগ্ধরা জানান, তারা সবাই আরআরএম স্টিলের মিলের শ্রমিক। সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় সেখানে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিকের শরীরের ৪০ শতাংশ ও হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের ৪ থেকে ১১ শতাংশ পুড়েছে। মানিককে ভর্তি আর হিরাকে পর্যবেক্ষণে রেখে বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের নিজস্ব ব্র্যান্ড এক্সপার্ট গুণমান...

‘বনলতা এক্সপ্রেস নিয়ে এত উচ্ছ্বাস-আনন্দ খুব ভালো লাগছে’

বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের উপন্যাসের গল্প নিয়ে নির্মিত...

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের আকাশে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬...

জুন পর্যন্ত ইতালির দায়িত্বেই থাকছেন বুফন-গাত্তুসো

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে ইতালি।...