শৈলকুপায় সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, চালক ও সহকারী নিহত

Date:

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে ডালবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত একটার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পুরোনো বড়দহ সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাকচালক সোহেল শেখ (২৭) ও সহকারী মোবারক হোসেন (২০)। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামনিকুন্ড গ্রামে। সোহেল ওই গ্রামের আবুল কালাম শেখের এবং মোবারক জাফর মিয়ার ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান, যশোর থেকে ডালবোঝাই করে ট্রাকটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। রাত একটার দিকে ট্রাকটি গাড়াগঞ্জ বাজারের পুরোনো বড়দাহ সেতুর কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি এবং শৈলকুপা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাতভর চেষ্টার পর ভোরের দিকে সহকারী মোবারক হোসেনের এবং সকাল আটটার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাটি কবলিত ট্রাকটিও নদী থেকে তোলা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ।

Popular

More like this
Related

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে ওসমান হাদির বড় ভাইকে নিয়োগ

ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে...

রাজনীতিতে এটা হতেই পারে, ইসলামী আন্দোলনের জোট ত্যাগ প্রসঙ্গে জামায়াত

অনেক নাটকীয়তার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন '১১ দলীয় নির্বাচনী...

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম 'নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের' (এনপিএ) আত্মপ্রকাশ...

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে...