শেষ বক্তব্যে যে হুঁশিয়ারি দিয়েছিলেন আইআরজিসি মুখপাত্র নায়িনি

Date:

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়িনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে আজ শুক্রবার জানানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তব্য প্রচার করা হয়।

তার ওই জোরালো বক্তব্যের পর নিহত হওয়ার খবর আসায় ধোঁয়াশা তৈরি হয়েছে। আল জাজিরা বলছে, তিনি ওই বক্তব্য প্রচারের পর হামলার শিকার হয়েছেন, নাকি এর আগেই তিনি নিহত হন, তা এখনো স্পষ্ট নয়।

গত রাতে পূর্ব তেহরান, কারাজ, কেরমান, কাশান শহরে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাতে চালানো বিমান হামলায় নায়িনি নিহত হন।

তবে তিনি ঠিক কখন নিহত হন, কিংবা মধ্যরাত থেকে চলা ধারাবাহিক হামলার সময় তিনি প্রাণ হারান কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিহত হওয়ার খবর আসার কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে আইআরজিসি মুখপাত্র বলেছিলেন, ‘যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।’

তিনি বলেন, ‘তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রেখেছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে দাবি করেন, ‘ইরান আর ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম নয়।’

এই বক্তব্যকে চ্যালেঞ্জ করে জেনারেল নায়িনি বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্কোর ২০ এ ২০ (ইরানি শিক্ষাব্যবস্থায় এটি সর্বোচ্চ নম্বর)। উদ্বেগের কোনো কারণ নেই। এমনকি আমাদের মজুত করার ক্ষেত্রেও কোনো বিশেষ সমস্যা নেই।’

আইআরজিসি মুখপাত্র আরও বলেন, ‘যুদ্ধ অব্যাহত থাকবে। জনগণের প্রত্যাশা, শত্রুরা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।’

৬৮ বছর বয়সী জেনারেল আলি মোহাম্মদ নায়িনির জন্মস্থান কাশান শহরে। ২০২৪ সালে তিনি আইআরজিসির মুখপাত্র নিযুক্ত হন।

Popular

More like this
Related

বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’, কাল কনসার্ট সরাসরি দেখবেন যেভাবে

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস প্রায় চার বছর বিরতির পর...

শত্রুদের হিসাব ভুল, ইরানিদের মধ্যে ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি হয়েছে: মোজতবা খামেনি

শত্রুরা ভুল হিসাব করেছে, ইরানিদের মধ্যে ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি...

মাংস-পোলাও চালের বাড়তি দাম, মসলার বাজারও চড়া

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: উৎকণ্ঠা ও অর্থকষ্টে যেমন কাটছে প্রবাসীদের ঈদ

সৌদি আরবের দাম্মামে থাকেন সুরুজ মিয়া। একটুও বিশ্রামের সুযোগ...