শেফার্ড-হোল্ডার জুটিতে বিশ্ব রেকর্ড

Date:

আগ্রাসী শুরু করলেও একের পর এক উইকেট হারিয়ে চরম কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন অঙ্কের আগেই তারা হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। এরপর দারুণ জুটিতে বিশ্ব রেকর্ডে নাম লেখালেন জেসন হোল্ডার আর রোমারিও শেফার্ড। ৮ম উইকেট জুটিতে রেকর্ড গড়ে ক্যারিবীয়দের এনে দিলেন বড় পুঁজি।

আহমেদাবাদে সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রানে ৭ উইকেট হারানোর পর ৫৯ বলে ৮৯ রান যোগ করেন হোল্ডার-শেফার্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ড ছিল স্কটল্যান্ডের প্রিস্টন মোমেনসন ও সাফইয়ান শরিফের। ২০১৫ সালে এডিনবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ম উইকেটে দুজন যোগ করেছিলেন ৮০ রান।

রেকর্ড জুটির পথে ৩১ বলে ৪৯ করে শেষ ওভারে আউট হন হোল্ডার। ৩৭ বলে ৫২ রান করে অপরাজিত থেকে যান শেফার্ড। যে দল এই ম্যাচ জিতবে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের।

 

Popular

More like this
Related

টেন্ডার নিয়ে জামায়াতের ২ নেতাকে মারধরের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

পাবনার চাটমোহর উপজেলায় হাট-বাজার ইজারার টেন্ডার জমা দেওয়া নিয়ে...

অভিষেক ও হার্দিকদের তাণ্ডবে ভারতের রেকর্ড পুঁজি

বাঁচা-মরার লড়াইয়ে একাদশে দুই বদল নিয়ে নামল ভারত, বাড়াল...

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২৭৬৯ ডলার

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার...

কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ: ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস স্টেশনে বিস্ফোরণে আহতদের...