শূন্য রানে ৩ উইকেট, চরম বিব্রতকর রেকর্ডে নাম লেখালো অস্ট্রেলিয়া

Date:

প্রথম ম্যাচে তাসকিন আহমেদের প্রথম বলেই বোল্ড হয়েছিলেন ম্যাথু শর্ট, এবার তিনি চতুর্থ বল ছেড়ে দিয়ে হলেন বোল্ড। মোস্তাফিজুর রহমানের পরের ওভারে কোনো রান করার আগেই বিদায় নিলেন কুপার কনলি ও ম্যাট রেনশ। চরম বিব্রতকর অবস্থায় পড়ল অস্ট্রেলিয়া। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো কোনো রান করার আগেই হারাল ৩ উইকেট। ওয়ানডে ক্রিকেটে এমন ঘটনা ঘটে আর তিনবার। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং নিয়ে স্বাগতিকদের কাছে উড়ে গিয়েছিল অজিরা। এবার টস জিতে আগে ব্যাটিং নিয়েও পড়ল চরম বিপদে।

প্রথম ওভারে তাসকিন আহমেদের ভেতরে ঢোকা বল ছেড়ে দেন শর্ট। সেটা ছোবল মেরে উড়িয়ে দেয় তার স্টাম্প। পরের ওভারে মোস্তাফিজ যেন আরও ভয়ঙ্কর। কনলি তার মুখোমুখি প্রথম বলেই ধরা দেন লিটন দাসের গ্লাভসে।

ওই ওভারের শেষ বলটা অফ স্টাম্পের বাইরে করেন মোস্তাফিজ। রেনশর ব্যাট স্পর্শ করে সেটা আশ্রয় নেয় লিটনের গ্লাভসে। আম্পায়ার অনেকটা সময় নিয়ে তুলেন আঙুল। ০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে এর আগে তিনবার কোনো দল শূন্য রানে তিন উইকেট পড়ার ঘটনা ঘটেছিল। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ৩ বলেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের ৩ উইকেট পড়ে ৫ রানে।

১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ০ রানে হারায় ৩ উইকেট। ১৯৮৩ সালেও এরকম পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তানিরা। সেবার বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রানে ৩ উইকেট হারায় তারা।

 

Popular

More like this
Related

ক্যানসার চিকিৎসা: সহানুভূতি নয়, দরকার কাঠামোগত পরিবর্তন

বাংলাদেশে ক্যানসার আজ শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সংকট নয়, বরং...

ডা. জুবাইদা রহমান জন্মদিনে দোয়া অনুষ্ঠানে অসুস্থ বিএনপি নেতা নকিবুজ্জামান, সিসিইউতে ভর্তি

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

বাজেটে ঋণনির্ভরতা কমিয়ে জবাবদিহিতা নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ঋণের ওপর অতিনির্ভরতা কমিয়ে...

‘থিয়েটারের পরিপূর্ণ মানুষ ছিলেন আতাউর রহমান’

সদ্য প্রয়াত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে বাংলাদেশের থিয়েটার অঙ্গনের একজন...