শুল্ক আরোপের হুমকিতে থামে ভারত-পাকিস্তান সংঘাত: ট্রাম্প

Date:

শুল্ক আরোপের হুমকি দিয়ে গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত থামিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
আজ বুধবার ফক্স বিজনেসে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ তথ্য দিয়েছে।  

ফক্স বিজনেসের উপস্থাপক বাণিজ্যে পারস্পরিক নীতি ও শুল্ক আরোপের প্রশংসা করলে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমি আটটি যুদ্ধ মীমাংসা করেছি। এর মধ্যে অন্তত ছয়টি শুল্কের কারণেই থেমেছে।’

বিষয়টি তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘তোমরা যুদ্ধ না থামালে আমি শুল্ক আরোপ করব। কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না। তখন তারা বলল, এর সঙ্গে শুল্কের কী সম্পর্ক? আমি বললাম, তবুও শুল্ক বসবে।’

গত বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার মতে তারা পারমাণবিক পর্যায়ে চলে যাচ্ছিল। শুল্কের হুমকি না থাকলে যুদ্ধবিরতি হতো না।’

এ সময় ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন লড়াই থামিয়ে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন আপনি।’

সাক্ষাৎকারে ওই সংঘাতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন ট্রাম্প।

ডনের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১০ মাসে একাধিকবার ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেও কার দেশের বিমান তা উল্লেখ করেননি ট্রাম্প।

শুরুতে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার কথা বলেন ট্রাম্প। পরে অক্টোবরে সংখ্যা বাড়িয়ে সাত ও নভেম্বরে তা আট উল্লেখ করেন।

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। মে মাসে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটে।

Popular

More like this
Related

নির্বাচনের আগে দেশে ফিরতে প্রস্তুত তারেক রহমান: আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী...

১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

ফুটবল নিয়ে তার আবেগ যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও...

খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে...

চার নম্বরের চ্যালেঞ্জে ইমন: এই ‘সাহসী’ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কাজে দেবে?

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পারভেজ হোসেন ইমন সাধারণত ওপেনার হিসেবেই...