শিশুদের ‘নতুন কুঁড়ি’ পুরস্কার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

Date:

বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে সকাল ১০টায় প্রধান উপদেষ্টা তার দপ্তরের শাপলা হলে প্রবেশ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। আজ প্রধান উপদেষ্টা ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

Popular

More like this
Related

৬ দল নিয়ে বিপিএল শুরু ১৯ ডিসেম্বর

শুরু থেকেই এবার জানানো হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...

বান্দরবানে ৬ রোহিঙ্গা নাগরিক আটক

বান্দরবানের রেইচা সেনা চেকপোস্টে তল্লাশির সময় ৬ জন রোহিঙ্গা...

মিয়ানমারের নির্বাচনের দ্বিতীয় ধাপে কম ভোটার উপস্থিতি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার অভিযোগ

মিয়ানমারে সামরিক জান্তার অধীনে আয়োজিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের...

শ্রীলঙ্কার বিপক্ষেও বড় জয় বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে...