শিল্পকলা একাডেমির সব কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Date:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। 

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও অনিবার্য কারণের কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি। 

গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমা স্বাক্ষরিত এক অফিসিয়াল স্মারকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন।

তবে স্থগিত হওয়া কার্যক্রমগুলো আবার কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি শিল্পকলা একাডেমি।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল উন্মত্ত জনতা। 

একই রাতে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন শুক্রবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে আরেকটি সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও আগুন দেওয়া হয়।

এর মধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হলো।

Popular

More like this
Related

কক্সবাজারে ঘাটে বাঁধা সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা সেন্টমার্টিনগামী একটি...

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও...

পাগলা মসজিদের ১৩ সিন্দুকে এবার মিলল রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খুলে ৩৫ বস্তা...

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকালে ইনকিলাব...