‘শিকার’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে অপু বিশ্বাসের

Date:

সাময়িক বিরতি নিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে নতুন লুকে হাজির হয়েছেন ঢাকাই সিনেমায় দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। 

ইতোমধ্যে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই দুই সিনেমার মধ্যে নায়ক সজলের সঙ্গে জুটি হয়ে ‘দুর্বার’ সিনেমার শুটিং শুরু করেছেন। 

এবার তিনি দিলেন আরও এক নতুন খবর। সিনেমার বাইরে নতুন মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। 

প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ‘শিকার’ নামের একটি ওয়েব ফিল্মে। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘এটি থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম। আগামী মার্চে নেপালে শুটিং শুরু হবে। ইতোমধ্যে অপু বিশ্বাস  চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে দেখা যাবে পলাশ নামের এক নবাগত অভিনয়শিল্পীকে।’

Popular

More like this
Related

‘১০০ টেস্ট খেলতে হলে আমাদের কাউকে সম্ভবত ৫০ বছর খেলতে হবে’

২০১৮ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ৭ বছরে আয়ারল্যান্ড...

সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী...

৪ তারকা জুটির ভালোবাসার ঘর-সংসার

শোবিজ তারকারদের সংসার জীবনে ভাঙনের বিষয়টি যেমন আছে, উল্টো...

মাদুরোর মতো জার্মানির মের্ৎসকেও অপহরণ করা হতে পারে, হুঁশিয়ারি মেদভেদভের

বিশ্বরাজনীতির বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদপত্রের শিরোনাম...