শাহজাদপুর-মেরুল বাড্ডায় ২ বাসে আগুন

Date:

রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বারিধারার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। 

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ভিক্টর পরিবহনের বাসে শাহজাদপুর এলাকায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দুই থেকে চারজন যাত্রী ছিলেন। 

আগুন দেখতে পেয়ে বাসের ড্রাইভার-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান মনিরুল।

এর প্রায় আধা ঘণ্টা পরে মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের একটি পার্কিং করা গাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। 

আগুনের কারণ তদন্তাধীন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন মেরুল বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত করে দেখা হবে এটি নিছক আগুনের ঘটনা, নাকি কেউ আগুন দিয়েছে।

Popular

More like this
Related

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবিরের অবস্থান

শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

জীবনে স্ত্রীর অবদানই ৯০ ভাগ: আবুল হায়াত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের বিবাহিত...

‘ঠিক কাজ’ না করলে ভেনেজুয়েলার নতুন নেতাকে ‘বড় মূল্য’ চুকাতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে...

হেডের অতিমানবীয় সেঞ্চুরি, ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আগেভাগে থামিয়ে ৪০ রানের লিড...