শপথ নিলেন এনসিপির ৬ এমপি

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন নির্বাচিত এমপি শপথ নিয়েছেন। আজ দুপুর ১টা ২০ মিনিটের দিকে সংসদ ভবনে তাদেরকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এমপি হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন এনসিপির নবনির্বাচিতরা।

এর আগে সকালে এমপি হিসেবে শপথ নেন বিএনপি জোট থেকে নির্বাচিত এমপিরা। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

বিএনপির এই সিদ্ধান্ত নিয়ে জামায়াতের এমপিদের শপথ নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বৈঠক করে তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে স্বতন্ত্র এমপিরা শপথ নিলেও দ্বিতীয় শপথের আগে অন্তত দুজনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এর পরই শপথ নিলেন এনসিপির এমপিরা।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর এপিএস মামুন শিবলী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর...

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি

নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয়...

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত,...

আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না: ফ্লিক

জিরোনার কাছে পরাস্ত হওয়ার পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক...