লেবাননে বাস্তুচ্যুত প্রায় ৭ লাখ মানুষ

Date:

ইসরায়েলের সঙ্গে সংঘাতে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। 

দেশটির সমাজকল্যাণমন্ত্রী হানিন সাইয়েদ জানিয়েছেন, সরকারি মানবিক সহায়তা পোর্টালে প্রায় সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হিসেবে নাম নিবন্ধন করেছেন।

পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে ৫৬০টিরও বেশি আশ্রয়কেন্দ্র খুলেছে। লেবাননে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, সংকট শুরু হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত দুই লাখ মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এর জের ধরে গত কয়েক দিনে রাজধানী বৈরুতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল।

এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন, ‘যেকোনো মূল্যে’ তারা ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার লড়াই চালিয়ে যাবে।

বার্তা সংস্থা এএফপি এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহর সংসদীয় ব্লকের প্রধান মোহাম্মদ রাদ বলেন, এই মুহূর্তে হিজবুল্লাহর কাছে ‘প্রতিরোধ’ গড়ে তোলা ছাড়া ‘আর কোনো বিকল্প নেই’।

লেবাননের ওপর ইসরায়েলের সমস্ত স্থল, আকাশ ও নৌ-হামলা বন্ধ করে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’র জন্য প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানের পরপরই হিজবুল্লাহর পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এরইমধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে যাওয়ার খবর সামনে এসেছে।

Popular

More like this
Related

বিশ্বকাপের হ্যাটট্রিকনামা: প্যাটেনাড থেকে বাতিস্তুতা-রোনালদো হয়ে এমবাপে

বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ ছুঁইছুঁই ইতিহাসে হ্যাটট্রিক সব সময়ই এক...

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে...

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতা, শুধু আর্থিক সহায়তা নয়: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি দেশের...

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম

গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দাম ওঠার পর আজ...