লিটনকে নিয়ে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

Date:

জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেলেও ওয়ানডে সিরিজে লিটন দাসকে সহ দল ঘোষণা করেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজ জয়ী স্কোয়াডের সবাই থাকছেন জিম্বাবুয়ে সিরিজেও। 

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কনকাশন বদলি হিসেবে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা শেখ মেহেদী হাসানের জায়গা হয়নি ওয়ানডে দলে। 

জুলাইয়ের ৬, ৯ ও ১১ তারিখ হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। 

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, নূরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। 

Popular

More like this
Related

ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, প্রশাসক নিয়োগ

তারল্য সংকট, আমানত তুলে নেওয়া, বিক্ষোভ, রাজনৈতিক বিতর্ক এবং...

নানির বাগানবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে।...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন একাডেমিক কাঠামোর আওতায়...