র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

Date:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনকে পুলিশ সদরদপ্তর থেকে বদলি করে বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

পুলিশ সদরদপ্তরে কর্মরত মোসলেহ উদ্দিন আহমদকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে।

সিআইডির বর্তমান প্রধান মো. ছিবগাত উল্লাহকে বদলি করা হয়েছে পুলিশ সদরদপ্তরে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান করা হয়েছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিআইজি হাসান মো. শওকত আলীকে সিএমপির কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

ভোট দিয়েছেন বলেই চাঁদাবাজি-দুর্নীতির লাইসেন্স দেইনি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন,...

শেষ পর্যন্ত তোমাকে চাই…

১৯৯২ সালের কলকাতা, কিশোর-শ্যামল-হেমন্তের প্রয়াণের পর বাংলা গানে তখন...

এক বছরের স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞার সঙ্গে বড় অঙ্কের জরিমানা চেলসির

নিয়মভঙ্গের ঘটনায় ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব চেলসিকে বড় অঙ্কের...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিলেও যুক্তরাজ্য ‘বৃহত্তর’...