রেললাইনে গাছ, ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

Date:

ঝড় ও ভারী বৃষ্টিতে রেললাইনে গাছ ভেঙে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। এতে ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গতরাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সোয়া ১টার দিকে রেললাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে চালক রেললাইনে গাছ পড়ে থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিক ট্রেনটি থামিয়ে দেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর লাইন পরিষ্কার হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেললাইনে গাছ পড়ার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটের আরও কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। এর মধ্যে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এবং দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউলিয়া নগর স্টেশনে আটকা পড়ে।

Popular

More like this
Related

টিকে আছে দুটি কারখানা, পেশা বদলেছে শতাধিক গ্রামের হাজারো মানুষ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রামের অধিকাংশ মানুষ...

‘এটা পৃথিবীর শেষ নয়, নতুন শুরুর সময়’—ব্রাজিলকে ধৈর্য ধরার আহ্বান কাফুর

বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর শুরু হয়েছে আত্মসমালোচনা।...

‘গ্যালারিতে বসে সরাসরি মেসির খেলা দেখাটা স্মরণীয় হয়ে থাকবে’

হাজার হাজার দর্শকের গর্জন। চারদিকে আকাশি-সাদা জার্সির ঢেউ। উৎসবের...

নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ সাময়িক ব্যাহত

জ্বালানি ঘাটটিতে গতকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার বর্জ্য...