রূপপুর প্রকল্পে ‘নিয়োগে অনিয়ম’ তদন্তের আদেশ হাইকোর্টের

Date:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ছয় কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কমিটিকে আগামী আট সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত না করায়, তাদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে একটি রুলও জারি করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগমের দায়ের করা জনস্বার্থে রিট আবেদনের পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

আবেদনকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী দ্য ডেইলি স্টারকে জানান, ২০১৯ ও ২০২৩ সালে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিভিন্ন পদে মিরাজ আল মামুন, রবিউল আলম, আল মামুন, এ কে এম নজমুল হাসান, মুশফিকা আহমেদ এবং আবু কায়সারকে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা ছিল না।

শিবলী আরো বলেন, ‘তাদের নিয়োগ একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে, যা তদন্ত করা প্রয়োজন। এ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম থাকতে পারে।’

Popular

More like this
Related

চলতি সপ্তাহে আবারও ওয়াশিংটন-তেহরান বৈঠক

ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের চিন্তাধারা যেন মুহূর্তেই বদলে যাচ্ছে। একবার...

ইরানে হামলার ছুতা খুঁজছেন ট্রাম্প?

আন্তর্জাতিক গণমাধ্যমে দুই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে। এক ধরনের...

ভারতকে সবচেয়ে বড় হারের তেতো স্বাদ দিল দক্ষিণ আফ্রিকা

বাজে শুরুর ধাক্কা কাটিয়ে ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও...

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...