রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশ

Date:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

প্রাথমিক তদন্ত ও আলামতের বরাতে ওসি বলেন, জানালার কাঁচ ভেঙে ‘পেট্রোল বা এ জাতীয় কোনো বস্তু’ ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। দুইজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া বলেন, বিএনপির এ কার্যালয়টি নির্মাণের কাজ মাসখানেক আগে শুরু হয়। এক সপ্তাহ আগে নির্মাণ কাজ শেষ হয়েছে। শুক্রবার রাত ১২টা পর্যন্তও কার্যালয়টিতে নেতাকর্মীরা ছিলেন। এরপর ভোরের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয় এবং আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান এ যুবদল নেতা।

‘আমরা ধারণা করছি পেট্রোল বোমা মেরেছে। তা না হলে এভাবে আগুন ছড়িয়ে পড়তো না’, যোগ করেন তিনি।

আগুনের ঘটনার পেছনে বিরোধী দলের কারও হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

ওসি সবজেল হোসেন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
 

Popular

More like this
Related

ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম...

ইমরানের সুচিকিৎসায় পাকিস্তান সরকারের কাছে কিংবদন্তি অধিনায়কদের আবেদন

বিশ্বের বিভিন্ন দেশের এক ডজনেরও বেশি সাবেক ক্রিকেট অধিনায়ক...

প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন তারেক রহমান

সংবিধান অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে থাকেন প্রধানমন্ত্রী। সংসদীয়...