রুশ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

Date:

ইরানে অবস্থানরত রুশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।

আল জাজিরার তথ্য অনুযায়ী, একই সময়ে লেবাননে থাকা নিজেদের নাগরিকদের দেশত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার দূতাবাস তাদের নাগরিকদের আর্মেনিয়া বা আজারবাইজানের মাধ্যমে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজান—উভয় দেশই ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী।

এর আগে ইরানও রাজধানী তেহরান থেকে নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

আল জাজির জানায়, রাজধানীর প্রায় এক কোটি বাসিন্দাকে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ব্যাপক যানযট সৃষ্টি হয়েছে। বিশেষ করে উত্তরের প্রদেশগুলোর দিকে যাওয়ার পথে, তীব্র যানজট দেখা দিয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে প্রধান যানজটপূর্ণ এক্সপ্রেসওয়েগুলোতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, সরকার জোর দিয়ে বলেছে, তাদের কাছে পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি মজুত রয়েছে। প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য সীমান্তবর্তী প্রদেশগুলোর মন্ত্রী ও গভর্নরদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ থাকবে এবং সম্ভব হলে ক্লাস অনলাইনে নেওয়া হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে অনেক বিশ্ববিদ্যালয় ও স্কুল ইতোমধ্যে অনলাইন পদ্ধতিতে পাঠদান শুরু করেছিল।

Popular

More like this
Related

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭...

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বিমান হামলা’র দাবি ইসরায়েলের

ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের...

শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পাওয়া পাকিস্তানকে সেমিফাইনালে...

খামেনির পতন হলেও যেভাবে চলতে পারে ইরানের শাসনব্যবস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা যে যুদ্ধে রুপ...