রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

Date:

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি বাদী হয়ে তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, হামলা ও হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Popular

More like this
Related

বান্দরবানে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ

বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ ঘনফুট সেগুনসহ বিভিন্ন...

মিনিয়াপোলিসে কী হচ্ছে, ১৫০০ সেনা প্রস্তুত কেন?

যেকোনো সময় মোতায়েনের জন্য প্রায় এক হাজার ৫০০ সেনাকে...

পারফরম্যান্সে সার্থক পুরস্কার: কোটি টাকার নাঈম

১২ বছর পর ফের নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ...

ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা...