রিয়ালের জয়ে মুগ্ধ অঁরি, প্রশংসায় তরুণ পিতার্চ

Date:

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় সুবিধা করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের নায়ক ছিলেন ফেদেরিকো ভালভার্দে, হ্যাটট্রিক করে দলকে এনে দেন এই গুরুত্বপূর্ণ জয়।

তবে শুধু ভালভার্দেই নন, ম্যাচে আরেকজন তুলনামূলক অচেনা খেলোয়াড়ও দারুণ প্রশংসা কুড়িয়েছেন। কোচ আলভারো আরবেলোয়া শুরু থেকেই দলে সুযোগ দেন ১৮ বছর বয়সী তরুণ থিয়াগো পিতার্চকে। তরুণ এই মিডফিল্ডার মাঠে ছিলেন ৭৬ মিনিট এবং বদলি হওয়ার সময় সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন পান।

শুধু রিয়াল সমর্থকেরাই নন, ফুটবল কিংবদন্তি থিয়াগো হেনরিও তার খেলায় মুগ্ধ হয়েছেন। সিবিএস স্পোর্টসে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে অঁরি বলেন, ‘আমি একজন খেলোয়াড়ের কথা বলতে চাই… ঠিকভাবে নামটা উচ্চারণ করতে পারছি না পিতার্চ। কারণ আজ আমি ওকে খুব মন দিয়ে দেখেছি। অসাধারণ খেলেছে সে, পুরো মাঠজুড়ে ছিল।’

অঁরি আরও বলেন, ‘আমি বড় এফসি বার্সেলোনা সমর্থক। কিন্তু রিয়াল মাদ্রিদকে কৃতিত্ব দিতেই হবে। এটা কেউ আসলে দেখেনি। আর ভালভার্দে হ্যাটট্রিক করবে, এটা কেউ আগে থেকে জানত বললে সে মিথ্যা বলছে।’

হালকা মজার ছলে অঁরি যোগ করেন, ‘ওই জার্সিতে কী আছে আমি জানি না। তারা এতে কী দেয় সেটাও জানি না! অবশ্যই মজা করছি, কারণ আমি তো ওই জার্সি পরতে চাই না। তবে হয়তো যদি পরি, তাহলে আমার চুল আবার গজাতে শুরু করবে!’

শেষে রিয়াল মাদ্রিদের জার্সির ‘ভার’ নিয়ে মন্তব্য করে অঁরি বলেন, ‘আমি জানি এই জার্সি খুব ভারী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, খেলোয়াড়রা যখন এটি পরে তখন তারা যেন অন্যরকম হয়ে যায়।’
 

Popular

More like this
Related

ট্রাম্প কেন ইরানে হামলা চালাল—প্রকাশ্য শুনানিতে জবাব চান ডেমোক্র্যাট সিনেটর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত...

দুপুরে হাসি-আনন্দে বিয়ে, বিকেলে সড়কে ঝরল বর-কনেসহ ১৩ জনের প্রাণ

দুপুরেই হাসি, আনন্দ আর পরিবারের সবার ভালোবাসার মধ্য দিয়ে...

ভিয়েতনামে বাংলাদেশ দলে যোগ দেবেন ‘সম্পূর্ণ ফিট’ হামজা

সব শঙ্কা উড়িয়ে অবশেষে লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত...