রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

Date:

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। 

ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে নির্বাচন–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষাসহ কর্মকর্তা–কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। 

চিঠিতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশনা দিতে বলা হয়েছে।

Popular

More like this
Related

অপহরণের পর শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় হত্যা: পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যার ঘটনায় তিন...

১৮৫ বছর পূর্তিতে ফরিদপুর জিলা স্কুলের দুই দিনের উৎসব

১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী উৎসব...

হাদি হত্যা: গ্রেপ্তার আরও ১

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীদের সহযোগিতা করেছে সরকার: আনু মুহাম্মদ

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দ্য...