রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

Date:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে, জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল মানুষের অংশগ্রহণে তার জানাজা হয়। এসময় ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

পরে সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। 

বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়।

সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।

Popular

More like this
Related

নোয়াখালী-২: এনসিপির প্রার্থী প্রত্যাখ্যান, জামায়াতের প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী-আংশিক) আসনে জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী...

গাজায় আইএসএফে যোগদানের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গাজায় আন্তর্জাতিক...

শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের...

অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী...