রাবি শিক্ষক সেলিম রেজা নিউটন শঙ্কামুক্ত: চিকিৎসক

Date:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন স্ট্রোক করেছেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার রাত ১টার দিকে নিউটনের স্ট্রোক হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রামেকের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস ডেইলি স্টারকে জানান, নিউটন হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
 
তিনি বলেন, ‘বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে বিস্তারিত তথ্য জানাতে হলে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।’
 
বিকেলের দিকে অধ্যাপক বকুল বলেন, ‘আমরা তাকে স্থিতিশীল অবস্থায় দেখে এসেছি। তার শরীরের এক পাশে কিছু জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তিনি বিশ্রামে আছেন।’

সেলিম রেজা নিউটন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৯৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।

তিনি সমাজ, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ে একজন খ্যাতনামা লেখক। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং জরুরি বিধি অমান্যের অভিযোগে কারাবরণ করেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন।

Popular

More like this
Related

যারা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল, তারাই গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: আদিলুর রহমান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর...

দেশ যেন আর পেছন দিকে না যায়: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশ...

নির্বাচনে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: ফাওজুল কবির খান

নির্বাচনী প্রক্রিয়ায় কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি...

তিস্তার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা ও চীনের রাষ্ট্রদূত

তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ–দুর্দশা সরেজমিনে দেখতে রংপুরের...