রাইজিং স্টার্স ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ

Date:

বোলারদের সৌজন্যে লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাট হাতে শুরু থেকেই ছন্দহীন দলটি। তাতে ভারতের কাছে আরও একবার হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ নারী ‘এ’ দলের।

রোববার টার্দথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপ নারী টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে টানা দ্বিতীয়বারের মতো রানার-আপ হয়েছে বাংলাদেশ নারী এ দল।

এর আগে ২০২৩ সালে হংকং–এ অনুষ্ঠিত প্রথম আসরেও ফাইনালে ভারতের কাছেই হেরে দ্বিতীয় হয়েছিল বাংলাদেশ।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় কোনো জুটি গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় দলের ইনিংস।

ব্যাট হাতে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামীমা সুলতানা। এছাড়া শারমিন সুলতানা করেন ১৮ রান এবং অধিনায়ক ফাহিমা খাতুন যোগ করেন ১৪ রান।

ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন প্রেমা রাওয়াত, যিনি ৩ উইকেট নেন মাত্র ১২ রানে। পাশাপাশি তনুজা কানওয়ার ও সোনিয়া মেন্ধিয়া দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে ভারত। নবম ওভারে তাদের স্কোর ছিল ৪৪ রানে ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ ৬৯ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব।

তেজাল ৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন, আর রাধা ৩০ বলে করেন ৩৬ রান। তাদের ইনিংসেই নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন, যিনি ২৫ রানে ৪ উইকেট নেন। তবে তার অলরাউন্ড নৈপুণ্যও দলকে শিরোপা এনে দিতে যথেষ্ট হয়নি।

Popular

More like this
Related

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...

কে হচ্ছেন নতুন হামাস নেতা?

গত আড়াই বছরে ইসরায়েলের সরাসরি ও গুপ্ত হামলায় ফিলিস্তিনি...

চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজ...

চাঁদা বাড়ানোর খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ময়মনসিংহে সড়কে বাড়তি চাঁদা আদায়ের প্রতিবাদে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক...