রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

Date:

পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে গ্রাহকরা দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। তবে এই সময়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ সমন্বয় কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।

এছাড়া রমজান শেষে ব্যাংকিং সময়সূচি আগের সময় অনুযায়ী পুনরায় চালু হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Popular

More like this
Related

বাফুফের পেট্রোনাস বিভ্রম: যা রূপ নিল বৈশ্বিক প্রহসনে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দীর্ঘকাল ধরে ভুল করতে পারদর্শীতা...

কুষ্টিয়ায় গাছ কাটা নিয়ে মুখোমুখি সওজ ও গণপূর্ত

কুষ্টিয়া সড়ক ও জনপথ এবং গণপূর্ত অধিদপ্তরের অফিস সংলগ্ন...

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, জানাল নেটব্লকস

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে। এমনটি...

রোনালদোর নিষেধাজ্ঞা বাতিল, থাকছেন বিশ্বকাপের শুরু থেকেই

বাতিল হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা। ফলে আগামী গ্রীষ্মের বিশ্বকাপের...