রবীন্দ্রনাথের গল্প নিয়ে প্রথমবার একসঙ্গে চঞ্চল ও পরীমনি

Date:

নতুন বছরে নতুন সিনেমার ঘোষণা নিয়ে আসছেন অভিনেত্রী পরীমনি। এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পের আদলে আধুনিক প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি।

লিসা গাজী পরিচালিত এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে আগামীকাল সোমবার।

২০২৫ সালে পরীমনি অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করলেও সেটি মুক্তি পায়নি।

এ ছাড়া, গত বছরের শুরুতে ‘গোলাপ’ নামে একটি সিনেমার ঘোষণা এলেও এর শুটিং এখনো শুরু হয়নি।

Popular

More like this
Related

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবিরের অবস্থান

শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

জীবনে স্ত্রীর অবদানই ৯০ ভাগ: আবুল হায়াত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের বিবাহিত...

‘ঠিক কাজ’ না করলে ভেনেজুয়েলার নতুন নেতাকে ‘বড় মূল্য’ চুকাতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে...

হেডের অতিমানবীয় সেঞ্চুরি, ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আগেভাগে থামিয়ে ৪০ রানের লিড...