‘রকস্টার’ সিনেমার ৫৪ সেকেন্ডের অ্যানিমেটেড ভিডিও

Date:

বাংলা সিনেমায় নতুন চমক নিয়ে আসছেন চিত্রনায়ক শাকিব খান। তার নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে এবার নতুন বার্তা দিলেন তিনি। আজ সকালে ৫৪ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছেন। ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’

অ্যানিমেটেড ভিডিওটির শুরুতেই দেখা যায় ঝুম বৃষ্টি। একটি উঁচু বিশাল দালানের দেয়ালে তখন আলো ছড়াচ্ছে ‘রকস্টার’ শাকিবের ছবি। স্ক্রিনে তখন ভেসে ওঠে রহস্যময় দুটি চরিত্র।

ভিডিওর শেষে দেখা যায়, কনসার্টে উপস্থিত অসংখ্য দর্শকের সামনে গান গাইছেন ‘রকস্টার’। ‘আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও’—এমন গানে মুগ্ধতা ছড়ানোর পর জানানো হয়, আগামী ৫ মে প্রকাশিত হতে যাচ্ছে ‘রকস্টার’ সিনেমার টিজার।

সান কমিউনিকেশনসের প্রযোজনায় ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। এ ছাড়া আরও অভিনয় করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

Popular

More like this
Related

বিসিবি নির্বাচন: ৩৩ প্রার্থীর মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের জন্য...

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ

লেবাননকে অন্তর্ভুক্ত না করা হলে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি...

হাদি হত্যার ২ আসামিকে ফেরত দেবে ভারত, হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার ২ আসামিকে ফেরত পাঠানোর বিষয়ে...

ঈদের আগে এটিএম বুথে টাকার সংকট, গ্রাহকদের ভোগান্তি

ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট...