যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার: র‌্যাব

Date:

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার কে. এন. রায় নিয়তি জানিয়েছেন, গ্রেপ্তার দুইজন শুটার। তারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন।

তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, র‍্যাব সদরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

গত বছরের ১৭ নভেম্বর পল্লবীতে একটি দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাম কিবরিয়া একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করার কয়েক সেকেন্ড পরই হেলমেট পরা তিনজন সেখানে প্রবেশ করেন। তারা কিবরিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়েন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

Popular

More like this
Related

আকাশ হামলা প্রতিরক্ষা নিয়ে রিয়াদ-কিয়েভ চুক্তি

ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।...

ইতালি কোচের সতর্কবার্তা: বসনিয়ার বিপক্ষে ‘আগুনঝরা’ লড়াই

ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ...

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে...

জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার...