যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ দলও

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এখনই ভারত ছাড়তে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথ বন্ধ থাকায় সোমবার তাদের দেশে ফেরার সূচি স্থগিত করা হয়েছে।

জিম্বাবুয়ে দলের পর এবার একই সংকটে পড়ল ক্যারিবীয়রা। রোববার স্বাগতিক ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে টুর্নামেন্ট শেষ হলেও ঘরে ফেরা হচ্ছে না তাদের।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে দুবাইয়ের মতো ব্যস্ত ট্রানজিট পয়েন্টগুলো অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছে দলটি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, খেলোয়াড় ও স্টাফদের বিকল্প উপায়ে নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করতে তারা আইসিসির সঙ্গে কাজ করছে।

সিডব্লিউআই এক বিবৃতিতে জানিয়েছে: ‘আমাদের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। আমরা তাদের দ্রুত ও নিরাপদে ফেরানোর সব চেষ্টা করছি।’

সুপার এইটের খেলা শেষে বিদায় নেওয়া জিম্বাবুয়ে দলেরও দুবাই হয়ে হারারে ফেরার কথা ছিল। একই কারণে বর্তমানে ভারতে আটকা আছে তারা। আইসিসি জানিয়েছে, আকাশপথের বর্তমান যা পরিস্থিতি তাতে অন্তত ৪ তারিখের আগে তাদের পাঠানো সম্ভব হচ্ছে না।

 

Popular

More like this
Related

চীনের কাছে হারলেও বার্তা রেখে গেল বাংলাদেশ, বললেন বাটলার

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার সিডনিতে...

‘অপরাধের দলিল’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরের...

লেবাননে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, বাস্তুচ্যুত আরও অনেকে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধারাবাহিকতায় লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ...

কেউ চাঁদা দাবি করলে তাকে জেলে থাকতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,...