যুদ্ধে আমরা জিতে গেছি, স্টারমার এখন যোগ দিতে চাইছেন: ট্রাম্প

Date:

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী আমার প্রয়োজন নেই।

একইসঙ্গে তিনি বলেছেন, যে যুদ্ধে আমরা জিতে গেছি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাতে যোগ দিতে চাইছেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাজ্য একসময় আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল। তারা এখন মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে। ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, আমাদের আর সেগুলোর প্রয়োজন নেই। তবে আমরা এটি মনে রাখব।

তিনি আরও লেখেন, যুদ্ধ জিতে যাওয়ার পর যারা তাতে যোগ দিতে আসে, তাদের প্রয়োজন নেই।

এয়ারফোর্স ওয়ানে এক প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও বলেন, ব্রিটেনের ওই বিমানবাহী রণতরীগুলোর কোনো প্রয়োজন নেই। এখন আর সময় নেই। দুই সপ্তাহ আগে পাঠালে সেটি কাজে আসত।

ব্রিটিশ সরকার পরিষ্কার করে জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যের এই বড় যুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযানে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই।

ট্রাম্প ও স্টারমারের মধ্যে বাদানুবাদ শুরু হয় যখন যুক্তরাজ্য প্রথমে আমেরিকার সেনাদের তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।

পরে প্রধানমন্ত্রী স্টারমার কেবল প্রতিরক্ষামূলক কাজের জন্য ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেন। তিনি বলেন, আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের সরকার পরিবর্তন করায় ব্রিটেন বিশ্বাস করে না।

তিনি পার্লামেন্টে বলেন, শুরুতে সরাসরি যুদ্ধে যোগ না দেওয়ায় ট্রাম্প অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষা করা আমার দায়িত্ব।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাজ্যের ওপর খুশি নন। কারণ শুরুতে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে অনেক পথ ঘুরে যেতে হয়েছে।

তবে গত বৃহস্পতিবার স্টারমার সাংবাদিকদের কাছে দাবি করেন, আমেরিকার সাথে ব্রিটেনের বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো নষ্ট হয়নি।

Popular

More like this
Related

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান...

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি...

প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার...

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...