যুক্তরাষ্ট্র আসলে নিজেদের সঙ্গেই আলোচনা করছে: ইরানি সামরিক মুখপাত্র

Date:

যুক্তরাষ্ট্র আসলে ‘নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ বলে মন্তব্য করেছেন ইরানের এক সামরিক মুখপাত্র। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি বলেছে রয়টার্স।

এর ঠিক এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

এই সংঘাত নিরসনের লক্ষ্যে ওয়াশিংটন ১৫ দফার একটি খসড়া পরিকল্পনা তৈরি করে তেহরানে পাঠিয়েছে বলে মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি মার্কিন নেতৃত্বকে উপহাস করে বলেন, আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা শুরু করেছেন?

তিনি আরও যোগ করেন, আমাদের মতো মানুষ আর আপনাদের মতো মানুষের মধ্যে কোনোদিন বনিবনা হওয়া সম্ভব নয়।

জুলফাকারি স্পষ্ট করে বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর ভূমিকা ওয়াশিংটনকে মেনে নিতে হবে; অন্যথায় মার্কিন বিনিয়োগ ও সুলভ জ্বালানি তেলের দিন আর ফিরবে না।

Popular

More like this
Related

নদী থেকে তোলা হলো বাস, মোট ১৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি...

অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে পেন্টাগনের চুক্তি

মার্কিন সামরিক বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতির আওতায় আনতে অস্ত্র উৎপাদন...

সিলেটে মোটরসাইকেলের জ্বালানি কিনতে পুলিশের ৩ শর্ত

সিলেট নগরীতে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত দিয়েছে...

২৫ মার্চ গণহত্যা নিয়ে সাইমন ড্রিংয়ের প্রতিবেদনের পেছনের গল্প

‘আল্লাহ ও ঐক্যবদ্ধ পাকিস্তানের’ নামে ঢাকা আজ একটি বিধ্বস্ত...