যারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

Date:

স্বাধীনতার পরে যাদের হাত ধরে দেশ পরিচালিত হয়েছে, ৫৩-৫৪ বছর তাদের শাসন আমরা দেখেছি—তাদের কাছে উন্নয়নের নতুন কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ সোমবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থীর হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ যদি থাকে, তাহলে আদর্শবান নেতারা খলিফা ওমরের মতো শাসন প্রতিষ্ঠা করবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার।

এই সমাবেশ শেষে তিনি মাদারগঞ্জে জামালপুর-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দেন।

 

Popular

More like this
Related

‘নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী...

কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না...

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি

সংবাদমাধ্যমের কার্যালয় থেকে রাতে ২১ জন কর্মীকে তুলে নেওয়ার...