যমুনা সেতু পার হলো ১ লাখ ৮০ হাজার গাড়ি, টোল আদায় ১৩ কোটি টাকা

Date:

গত চার দিনের ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকার বেশি।

আজ শুক্রবার যমুনা সেতু কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় শেষে যমুনা সেতুর পশ্চিম অঞ্চলে উত্তরবঙ্গগামী মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত মোট ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।

১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন থেকে আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। ১৭ মার্চ ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন থেকে আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকা।

১৮ মার্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন থেকে আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ টাকা। এদিন এ সেতু দিয়ে এ বছরের সর্বোচ্চ যানবাহন পারাপার করে। ১৯ মার্চ ৪৫ হাজার ৬১০টি যানবাহন থেকে আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ টাকা।

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘ঈদের চাপের কারণে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই গুণ বেশি ছিল। বাড়তি চাপ সামলাতে মোটরসাইকেলের জন্য পৃথক লেনসহ মোট ১৮টি টোল বুথ সচল ছিল।’

তিনি আরও বলেন, ‘গত চার দিন মহাসড়কে তীব্র চাপ থাকলেও শুক্রবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আমাদের ধারণা অধিকাংশ যাত্রী ইতোমধ্যে তাদের গন্তব্যে পৌঁছে গেছেন।’

Popular

More like this
Related

বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’, কাল কনসার্ট সরাসরি দেখবেন যেভাবে

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস প্রায় চার বছর বিরতির পর...

শত্রুদের হিসাব ভুল, ইরানিদের মধ্যে ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি হয়েছে: মোজতবা খামেনি

শত্রুরা ভুল হিসাব করেছে, ইরানিদের মধ্যে ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি...

মাংস-পোলাও চালের বাড়তি দাম, মসলার বাজারও চড়া

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: উৎকণ্ঠা ও অর্থকষ্টে যেমন কাটছে প্রবাসীদের ঈদ

সৌদি আরবের দাম্মামে থাকেন সুরুজ মিয়া। একটুও বিশ্রামের সুযোগ...