মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

Date:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিল্লাস হোসেন বাবু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৫৫) আহত হন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে ডি ব্লকের একটি টিনশেড বাসা প্রবেশ করে এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবু ও কাশেমের ওপর হামলা চালায়।’

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মামুন বলেন, ‘কাশেম সম্প্রতি ওই এলাকায় একটি আর্থিক বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তার জের ধরেই এই হামলা হয়েছে।’

হামলাকারীরা কাশেমের প্রতিবেশী বলেও জানান তিনি।

হামলার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বাবুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের দাগ রয়েছে।

Popular

More like this
Related

কারাবন্দি হলমার্ক এমডি তানভীরের মৃত্যু

কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ...

রিপনের পেসের ঝাঁজে কুপোকাত নোয়াখালী, রাজশাহীর সহজ জয়

কুয়াশাঘেরা সন্ধ্যায় বল হাতে গতির ঝড় তুললেন রিপন মন্ডল।...

গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর মিলল ব্যবসায়ীর মরদেহ

নিখোঁজ হওয়ার ২১ দিন পর গোপালগঞ্জ সদর উপজেলার একটি...

বিপিএলসহ টিভিতে আজ যত খেলা

একদিন বিরতি দিয়ে সোমবার অনুষ্ঠিত হবে বিপিএলের দুটি ম্যাচ।...