‘মোটরসাইকেল কিনে না দেওয়ায়’ নিজ বাড়িতে ককটেল হামলা, যুবক কারাগারে

Date:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজের বাড়িতে ককটেল হামলা চালানোর অভিযোগে ইমন আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার সোনাইকুণ্ডী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, ইমন গত দুই মাস ধরে তার বাবা হাসেম আলীর কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে আসছিলেন। এ নিয়ে নিয়মিত অশান্তি করতেন তিনি। এরই জের ধরে গত সন্ধ্যায় ইমন বাড়ির উঠানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে আতংকিত হয়ে প্রতিবেশীরা থানায় জানান। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে।

সোলায়মান শেখ আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণের পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Popular

More like this
Related

রোমারিও থেকে নেইমার, একই গল্প কি আবার ফিরছে?

খারাপ সময়ই কখনো কখনো ভালো লক্ষণ। ব্রাজিলে একটা কথা...

নানা আয়োজনে মৌলভীবাজারে ‘সেং কুটস্নেম’ উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বরণ...

প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত, অরিজিৎকে যা বলেছিলেন আমির

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন...

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ততার অভিযোগে ইরানে ৪ রাজনীতিক গ্রেপ্তার

সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে প্রভাবশালী সংস্কারপন্থী চার রাজনীতিককে গ্রেপ্তার করেছে...