মোটরসাইকেলে ময়লাবাহী গাড়ির ধাক্কা, ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

Date:

রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আইইউবির শেষ বর্ষের শিক্ষার্থী ইরাম রিদওয়ান (২৬) ও ইউআইইউর তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তপু (২৫)।

দুর্ঘটনার বন্ধুরা তাদের দুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ভোর ৫টার দিকে চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন। আধা ঘণ্টা পরই ইরাম মারা যান। 

ডেমরা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. রুবেল হাওলাদার জানান, ভোরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং ময়লাবাহী গাড়িটি আটক করেন। তবে চালক পালিয়েছেন।

ময়লাবাহী গাড়ি ও মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

নিহতদের বন্ধু তৌসিফ জানান, তারা সানারপাড়ে থাকেন। ১০-১২ জন বন্ধু মিলে মাতুয়াইলে এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেলে ফিরছিলেন।

ইরাম ও তপু কোনাপাড়ায় পৌঁছালে ময়লাবাহী একটি গাড়ি বিপরীত দিক থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Popular

More like this
Related

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশ সদস্য তল্লাশি নিয়ে বিতর্ক, মাদক উদ্ধারের অভিযোগ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় একটি চেকপোস্টে...

ঈশানের দাপুটে ইনিংসে বড় পুঁজি ভারতের

ঈশান কিষাণ যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল, উইকেটে...

তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে বিশেষ ট্রেন, নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর...

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সুপার এইটে খেলার...