মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

Date:

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে মে মাসে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি জানায়, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এতে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

এ সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।

এর আগে, টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।

Popular

More like this
Related

নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে...

আসন্ন বাজেটে কৃষি খাতে অধিক বরাদ্দ দেওয়া উচিত যে কারণে

কৃষিপণ্য বলতে ফসল চাষ, পশু ও পাখি পালন, মাছ...

৪ বছর পর কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

টেনিস বিশ্বের সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তনগুলোর একটি অবশেষে সত্যি হতে...

গানের মঞ্চ থেকে নাটক-সিনেমার পর্দায় কণ্ঠশিল্পীরা

বাংলা বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পীদের অভিনয়ে অংশ নেওয়া নতুন কোনো...