মেহেরপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

Date:

মেহেরপুর জেলা কারাগারে বন্দি গোলাম মোস্তফা (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেরপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমানুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোস্তফা সদর উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহাজনপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৩ সালে ‘কথিত বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল্লাহ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা ও সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

২০২৪ সালের সেপ্টেম্বরে তারিক সাইফুল্লাহর পরিবারের পক্ষ থেকে এই হত্যা মামলা হয়।

জেলার মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বিস্ফোরক ও হত্যা মামলায় গোলাম মোস্তফা কারাবন্দি ছিলেন। গতকাল সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে জেনারেল ও পরে খুমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Popular

More like this
Related

বাউল সুনীল কর্মকার আর নেই

উপমহাদেশের বিখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে...

নবম পে স্কেলের দাবিতে আন্দোলন, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা...

‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে গ্রন্থাগার দিবস উদযাপন

‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে গ্রন্থাগার দিবস উদযাপন হয়েছে।...

ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান

জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ...